..গোটা জীবনের ১/৬-এর সমতুল্য অতিরিক্ত ‘অবসর সময়’ বেরিয়ে আসছে, যা ৫৭ বছরের আয়ুষ্কালের ১৬.৬৭%। আমরা যদি বিশ্বাস করতাম যে, ‘আমাদের সৃষ্টি করা হয়েছে কেবল আল্লাহর ইবাদত করার জন্য’, তাহলে, সময়ের এই বিশাল সাশ্রয়কে আমরা আল্লাহর পছন্দনীয় কাজে ব্যয় করতাম। কিন্তু দেখা যাচ্ছে যে, আমরা সাশ্রয়কৃত ঐ সময়কে সিগারেট ফুঁকা, ক্রিকেট খেলা দেখা, ভিডিও গেম খেলা, ইন্টারনেটে পর্ণোগ্রাফিক সামগ্রী উপভোগ করা, বা সিনেমা-নাটক দেখা ইত্যাদির মত ‘মহৎ’ কাজে ব্যয় করে এমন ব্যস্ততার ভান করছি যে, সময়ের অভাবে আমরা দ্বীনের দু’টো কথা শোনা বা কি করে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে দ্বীনকে প্রতিষ্ঠিত করা যায়…