ক্রান্তিলগ্নে ইসলাম
বইখানা ১৯৩৪ সালে লেখা । আমি ইতিপূর্বে বইখানা ৪/৫ বার পড়েছি। ইসলামের উপর আমার জীবনে পড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ১০টি বইয়ের একটি হবে এই বইটি। এই বইয়ে বহু প্যারাগ্রাফ আছে, যা থেকে কোন বুদ্ধিদীপ্ত পাঠক চাইলেই একটা গোটা পুস্তক রচনা করতে পারবেন অনায়াসে। কোন “ইসলামী ভাব সম্প্রসারণের” আয়োজনে, চাইলে, এই বইটির শত শত বাক্যকে ব্যবহার করা যেত। আমি নিশ্চিত জানি না, তবু আন্দাজ করতে পারি – এতদিনে বাংলায় এর অনুবাদও নিশ্চয়ই হয়েছে। তবু সামষ্টিক পাঠে আবার খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে গিয়ে, আমার কি অনুভূতি হলো তা আপনাদের সাথে শেয়ার করার অদম্য বাসনা থেকে এই সিরিজ পোস্টে হাত দেয়া…



