প্রশ্নঃ ছোট বাচ্চাদের নিরাপত্তা বা কুদৃষ্টির/বদনজর থেকে হিফাজতের জন্য কোন দু’আটা সবচেয়ে ভালো হবে?

প্রশ্নঃ ছোট বাচ্চাদের নিরাপত্তা বা কুদৃষ্টির জন্য এবং যদি একের অধিক বাচ্চা হয় তাহলে এই দুইটি দু’আ থেকে কোন দু’আটা সবচেয়ে ভালো হবে?

(১) উ‘ইযুকুমা বিকালিমা-তিল্লা-হিত তা-ম্মাতি মিন কুল্লি শাইতানিওঁয়া হা-ম্মাহ্‌, ওয়ামিন কুল্লি আইনিল্লা-ম্মাহ্‌।

(২) আউযুবি কালিমাতিল্লাহিত্তাম্মাতি মিন শাররি মা খালাক্ব।

উত্তর  দিয়েছেন ডঃ মুহাম্মদ সাইফুল্লাহ

উত্তরঃ জী, আপনি ১ম দু’আটি পড়তে পারেন এবং এটি পড়াই আপনার জন্য উত্তম। এ বিষয়ে আল্লাহর রাসূল ﷺ এর আরো কিছু দু’আ রয়েছে। হিসনুল মুসলিমের মধ্যে শাইখ সাঈদ ইবনে আলী ইবনে ওয়াহফ আল কাহত্বানী (রহ.) দু’আগুলো উল্লেখ করেছেন। সে দু’আগুলোও আপনি পড়তে পারেন ইনশাআল্লাহ্‌। জাযাকুমুল্লাহু খাইরান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top