আই.সি.ডি ফ্রাইডে স্কুলের অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাসের নির্দেশনা

ফ্রাইডে স্কুলের অভিভাবক ও শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ সম্পর্কিত নিম্নোক্ত বিষয়গুলো বিশেষভাবে মনে রাখার অনুরোধ করা হচ্ছে।

১. নাম পরিবর্তন করে ক্লাসে প্রবেশ

প্রতিটি শিক্ষার্থীকে অবশ্যই শিক্ষার্থীর নাম উল্লেখপূর্বক ক্লাসে অংশগ্রহণ করতে হবে।

অনেকেই হয়ত কীভাবে Zoom -এ নাম পরিবর্তন করবেন সে ব্যাপারে পরিস্কার ধারনা রাখেন না। তাদের সুবিধার্থে নিচে সচিত্র নাম পরিবর্তনের ধাপসমূহ দেখিয়ে দেয়া হলো:

Zoom -এ জয়েন করার পর নিচের স্ক্রিনটি দেখা যাবে, এখানে শিক্ষার্থীর নাম ও শ্রেণি উল্লেখ করতে হবে।

২. Waiting Room

শিক্ষার্থী ক্লাসের লিংকে প্রবেশ করার পর প্রথমে waiting room -এ থাকবে, শিক্ষক তাকে admit করলে এরপর সে ক্লাসে প্রবেশ করতে পারবে। শুধুমাত্র নিজের নাম দিয়ে ক্লাস করলে তাকে admit করা হবে, বাবা-মা অথবা ডিভাইসের নাম ব্যবহার না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।।

হাত উত্তোলন করে প্রশ্ন জিজ্ঞাসা করা:

ক্লাস চলাকালীন শিক্ষার্থীরা প্রশ্ন করতে চাইলে Zoom এ্যাপ-এর Hand Raise অপশনটি ব্যবহার করতে হবে। শিক্ষার্থীরা স্ক্রিনের নিচে, ডানদিকের তিন ডট বিশিষ্ট মেনুতে গেলে অপশনটি দেখতে পাবে।

Hand raise করার পর ওস্তাজ/ওস্তাজারা শিক্ষার্থীর মাইক বা ভিডিও চালু করার অনুমতি দিবেন।

৩. ভিডিও অন করার ব্যাপারে নির্দেশনা

শিক্ষার্থীরা উস্তাজ/উস্তাজার অনুমতি ছাড়া কোনোভাবেই ভিডিও অন করবে না। অভিভাবকদের এই ব্যাপারে সচেতন থাকতে অনুরোধ করা হচ্ছে। শুধুমাত্র শিক্ষকের নির্দেশে প্রয়োজনে ভিডিও অন করা যেতে পারে। 

৪. পুরুষ অভিভাবকের উপস্থিতি

কোনো উস্তাজা ক্লাস নেওয়ার সময় সেখানে পুরুষ অভিভাবক, বড় ভাই অথবা এরকম কারো উপস্থিতি যেন না থাকে তা নিশ্চিত করবেন। একান্তই সম্ভব না হলে শিক্ষার্থীকে হেডফোন ব্যবহার করে ক্লাস করতে দিবেন।

৫. শিক্ষক disconnected হলে করণীয়

নেটের সমস্যা অথবা অন্য কোনো কারণে কোনো উস্তাজ/উস্তাজা ক্লাস চলাকালীন disconnected হয়ে গেলে ধৈর্য সহকারে অন্তত পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে। এরপর অফিসে ফোন করে জানাতে হবে। (01670117207)

৬. ক্লাস চলাকালীন করণীয় 

অনলাইন ক্লাসে অভিভাবকগণ কোনো ধরনের মন্তব্য বা উস্তাজ/উস্তাজাদের সাথে সরাসরি কথা বলা থেকে সম্পূর্ণ বিরত থাকবেন। বিশেষ প্রয়োজনে অফিসে সরাসরি ফোন করে কথা বলবেন। (01670117207)

৭. বাড়ির কাজ

শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হচ্ছে। প্রতিটি ক্লাসে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে এবং নিয়মিত বাড়ির কাজ করতে হবে। বাড়ির কাজ সংশ্লিষ্ট শিক্ষকের নির্দেশনা অনুযায়ী তৈরি করতে হবে।

যে কোনো প্রয়োজনে কল করুন: ০১৬৭০১১৭২০৭

ফ্রাইডে স্কুল এডমিন

Scroll to Top