ICD ইফতার প্রোগ্রাম ২০২৬

আসসালামু আলাইকুম,

২৭ ফেব্রুয়ারী ২০২৬ (শুক্রবার) অনুষ্ঠিতব্য ICD ইফতার প্রোগ্রামে আমন্ত্রিত অতিথিবৃন্দের জন্য কিছু নির্দেশনা:

  • ভেন্যু: গ্র্যান্ড প্রিন্স থাই এন্ড চাইনিজ রেস্টুরেন্ট
    নবি টাওয়ার, ৩০ রিং রোড, ঢাকা-১২০৭ (ঢাকা সেন্ট্রাল মেডিক্যালের পাশে)
  • লোকেশন ম্যাপ: https://maps.app.goo.gl/xAmPEiHxiat4Dzwb6
  • বসার স্থান
    – ৪ তলায় (লিফট-৩) পুরুষ
    – ৩ তলায় (লিফট-২) মহিলার

অনুষ্ঠানসূচী

যারা রেজিস্ট্রেশন করেছেন, তারা অনুগ্রহপূর্বক প্রোগ্রাম হলে ঢোকার সময় মোবাইলে প্রাপ্ত এস.এম.এস ভলান্টিয়ারদের দেখাবেন। যদি পুরুষ ও মহিলা একইসাথে রেজিস্ট্রেশন করে থাকেন, তাহলে উক্ত এস.এম.এস আলাদাভাবে পুরুষ ও মহিলাদের ফ্লোরে ঢোকার সময় দেখাতে হবে।

নির্ধারিতে ফ্লোরে অবস্থিত পুরুষ ও মহিলা ভলান্টিয়ারবৃন্দ উক্ত এস.এম.এস থেকে রেজিস্ট্রেশন সিরিয়াল অনুযায়ী কতজন রেজিস্ট্রেশন করেছেন তা দেখবেন এবং নির্ধারিত সংখ্যক ফুড কুপন প্রদান করবেন।

ইফতার সার্ভ করার সময় উক্ত ফুড কুপন দেখিয়ে খাবার গ্রহণ করতে হবে।

যারা এই ইফতার প্রোগ্রাম আয়োজনে আর্থিক কন্ট্রিবিউশনের জন্য প্রতিশ্রুতি করেছিলেন বা Pledge করা ছাড়াই এখন কন্ট্রিবিউট করতে চান, তারা এন্ট্রি গেটে “ইফতার ফান্ড” লিখিত বক্সে টাকা দিতে পারবেন।

অনুষ্ঠান শেষে ইফতারের সময় হলে সবাই খেজুর ও পানি/শরবত দিয়ে ইফতার করুন। সবাই যার যার ফ্লোরে নির্ধারিত স্থানে মাগরিবের সলাত আদায় করুন।

মা’আসসালামাহ,

আই.সি.ডি ইভেন্ট ম্যানেজমেন্ট টিম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top